সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নে অটো চোর টুকু আটক
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়নে অটো রিক্সা ভ্যান চুরি,চোর আটক..অতঃপর নাটক..
সূত্রে প্রকাশ,ওই ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের মৃত নায়েব উল্লার ছেলে দরিদ্র শাফিউল ইসলামের আয়ের একমাত্র অটো রিক্সা ভ্যান এক সপ্তাহ আগে চুরি যায়।
পরে গত ১৯শে মে দিনের বেলা ১২টার দিকে চোরাই হওয়া অটো রিক্সা ভ্যানটি একই গ্রামের রিপু মিয়ার ছেলে ভ্যান চোর টুকু মিয়া (৩৫) চালিয়ে নিয়ে যেতে থাকে। এ সময় এলাকার এজাদুল নামের এক যুবক চোরাই হওয়া অটো রিক্সা ভ্যানটি সহ চোর টুকুকে ধরে ফেলে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদে অটো রিক্সা মালিক লিখিত অভিযোগ করেন। আর ওই অভিযোগের ফলে উভয় পক্ষ ২৪শে মে শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদে আসে এবং অনেক নাটকের ঘটনা ঘটে। অবশেষে কোনো সমাধান মিললো না। শেষে চোরকে তার পক্ষের লোকজন নিয়ে চলে যায়..।
এর আগেও এ টুকু শাফিউলের আরো একটি অটো রিক্সা ভ্যান চুরি করেছিল বলে সে জানায়। আর এ দুটি ভ্যানের জরিমানা আদায়ে চোরকে চাপ প্রয়োগ করা হলে সে একটি ভ্যানের জরিমানা দিতে চায় কিন্তু ভুক্তভোগী একটি ভ্যানের জরিমানা নিতে রাজি না হওয়ায় ঘটে বিপত্তি।।
ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মাহফুজার রহমান জানান,যেহেতু অনেক চেষ্টা করেও সমাধানে আসলো না এবং যেহেতু ওরা একই প্রতিবেশী তাই তারা কিভাবে সমাধান করে করুক।।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































